বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহার পৌরসভার বা‌জেট ঘোষণা

আবু বক্কর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি,বগুড়াঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সভাকক্ষে আজ বেলা দুই ঘটিকার সময় ২০২৩- ২০২৪ অর্থ বছরের মোট বত্রিশ কোটি সত্তর লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র  তোফাজ্জল হোসেন ভুট্টু। 

আজ (১৫ মে) বৃহস্পতিবার বেলা দুুই ঘটিকার সময় সান্তাহার পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর ঘোষণাকৃত প্রস্তাবিত বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৯৮ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা এবং আয় দেখানো হয়েছে ১৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫০০ শত টাকা। ২৭ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা উন্নয়ন খাত থেকে আসবে বলে মেয়ের ধারণা করেন। উল্লেখিত বাজেটে রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন, ড্রেন নির্মাণ, যানজট নিরশনসহ ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সান্তাহার সাইলো সুপার শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান পৌরসভার প্রকৌশলী রেজাউল করিমসহ আরো অনেকে। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সান্তাহার পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর মহিলা কাউন্সিলর বৃন্দ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com