বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পরীক্ষা দেওয়া হ‌লো না জমজ দুই ভাইয়ের

‌দি‌লিপ কুমার দাস,ময়মন‌সিংহঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৪১ বার পঠিত

হাসান ও হোসাইন যমজ দুই ভাই একটি বাইসাইকেলে করে বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে পৌঁছলে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।

এ সময় প্রাইভেটকারের চাপায় হোসাইন ঘটনাস্থলেই নিহত হয়। এতে গুরুতর আহত হয় হাসান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা পাকা সড়কের ওপর দুর্ঘটনা‌টি ঘ‌টে। নিহত হোসাইন উপজেলার আদর্শপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। নিহত হোসাইন ও আহত হাসান তারা যমজ দুই ভাই। তারা কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাসান ও হোসাইন দুই ভাই একটি বাইসাইকেলে করে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। হাসান বাইসাইকেলটি চালাচ্ছিল আর হোসাইন পেছনে বসা ছিল। তারা বিদ্যালয়ের সামনে পৌছলে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হোসাইন নিহত হয় এবং হাসান গুরুতর আহত হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com