রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লার বরুড়ায় ৩০ টি গাঁজার গাছসহ আটক ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩১২ বার পঠিত

৩০টি গাঁজার গাছ (ডালপালা ও শিকড়)সহ একজন‌ মাদক ব্যবসা‌য়ি‌কে আটক ক‌রে বরুড়া থানা পুলিশ।

পু‌লিশ সুত্র জানায়, ১৪ জুন বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই আলী মর্তুজা, এএসআই মোঃ মতিউর রহমান ও ফোর্সসহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন ১১নং গালিমপুর ইউপিস্থ গালিমপুর সাকিনে ০৫নং ওয়ার্ডের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে রাত ৩.৩০ ঘটিকার সময় পেয়ারা বেগম (৪৫), স্বামী-সেলিম, মাতা-তাহেরা বেগম, সাং-গালিমপুর, থানা-বরুড়া, জেলা- কুমিল্লাকে অবৈধভাবে চাষ করা ৩০টি গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) যাহার প্রতিটি যথাক্রমে অনুমান ৪৮” হইতে ৮৪ ইঞ্চি লম্বা সহ গ্রেফতার করা হয়।

পলাতক আসামী সবুজ (২৫), পিতা-সেলিম, মাতা-পেয়ারা বেগম, সাং-গালিমপুর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা।

পলাতক আসামী সবুজ (২৫) দীর্ঘদিন যাবৎ ধৃত আসামী পেয়ারা বেগম (৪৫) এর নিকট হইতে মাদকদ্রব্য গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ ক্রয় করিয়া পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই/ মোঃ আলী মর্তুজা বাদী হয়ে এজাহার দায়ের করলে বরুড়া থানার মামলা নং-১৪, তারিখ- ১৪/০৬/২০১৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৮(ক)/৪১ রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com