মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাড়ি কিনতে যৌতুক দাবি: স্বামীর বিরুদ্ধে জবি ছাত্রীর মামলা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

গাড়ি কেনার জন্য ২৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামী মো. মইনুল ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

সোমবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে তানজিম ইয়াসমিন তমা নামে ছাত্রী বাদী হয়ে এ মামলা করেন। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী সর্দার মোস্তাফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবাদে আসামি মো. মইনুল ইসলামের সঙ্গে মামলার বাদী তানজিম ইয়াসমিন তমার পরিচয় হয়। সম্পর্কের তিন বছর পর ২০২১ সালের ১৮ জুন দশ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে তিনি তার স্ত্রীকে কোনও খরচ দিতেন না। তারা ঢাকার কোনও আবাসিক হোটেল বা ঢাকার বাইরে উভয়ে একান্তে সময় পার করতেন। ধীরেধীরে মামলার আসামি মইনুল তার স্ত্রী তমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। ফোন দিলে মইনুল ব্যস্ততা দেখিয়ে তা প্রত্যাখ্যান করতেন। এক পর্যায়ে ২০২২ সালের ২৫ আগস্ট মইনুলের সঙ্গে দেখা করতেন যান তমা। তখন মইনুল তাকে রেস্টুরেন্টে নিয়ে গালাগালি করে এবং গায়ে হাত তোলে। এসময় গাড়ি কেনার জন্য যৌতুক হিসেবে ২৫ লাখ টাকা না দিলে তমার সঙ্গে সংসার করবে না বলে জানান মইনুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com