বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢামেকের সামনে ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১০ বার পঠিত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) সামনে ফুটপাত থেকে মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ গেটে সংলগ্ন আরএস হোটেলের সামনের সড়কে মৃত নবজাতকের মরদেহটি কুকুরের মুখে ছিল। ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।

শনিবার (১০ জুন) বিকালে এই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯ খবর পেয়ে বিকাল ৫টায় হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ গেটে সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।’

কে বা কারা ফুটপাতে নবজাতকটিকে ফেলে রেখে যায় কিছুই জানা যায়নি। নবজাতকটির লাশ মর্গে রাখা হয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে এসআই নূরে আলম।

পথচারীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শুনেছি নবজাতকটিকে একটি কুকুর মুখে করে রাস্তায় হাঁটছিল। সেখানে পথচারী ও ফুটপাতের দোকানিরা মুখ থেকে ছাড়িয়ে রাখে। পরে ট্রিপল নাইনে ফোন দেয়।’

পথচারী নাদিম ইসলাম বলেন, ‘আরএস হোটেলের সামনে সড়কে একটি কুকুর নবজাতকটিকে মুখে কামড়ে ধরে দৌড়াচ্ছিল। সে সময় ঢামেকের সামনে ফুটপাতের দোকানিরা দেখতে পেয়ে কুকুরটিকে লাঠি দিয়ে আঘাত করে নবজাতকটিকে ছাড়িয়ে নিয়ে ট্রিপল নাইনে ফোন দেয়। পরে পুলিশ এসে ওই নবজাতকটিকে উদ্ধার করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com