বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো দুটি বিশেষ বাস

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো দুটি বিশেষ বাস। বাস দুটি পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্ক ঘিরে চলবে। শনিবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাস চলাচল সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেন, ‘চট্টগ্রাম অত্যন্ত পর্যটন সম্ভাবনাময় একটি জায়গা। পর্যটনশিল্পের বিকাশে পর্যটক বাস সার্ভিস চালু করা চট্টগ্রামের জেলা প্রশাসকের একটি অনন্য উদ্যোগ। চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে গৃহীত যেকোনও উদ্যোগে আমাদের সহযোগিতা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের পর্যটকদের কথা বিবেচনা করে জেলা প্রশাসকের উদ্যোগের সঙ্গে সামিল হয়ে দুটি বাস সরবরাহ করেছি। ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে আমরা আরও কয়েকটি বাস সরবরাহ করবো।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আপাতত ডিসি পার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন করতে দুটি বাস দিয়ে পর্যটন বাস সার্ভিসের কার্যক্রম শুরু করা হলো। ভবিষ্যতে আনোয়ারার পারকির চর, সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত, ইউরোপীয়ান ক্লাব, বাটালী হিলসহ অন্যান্য জায়গায় বাস/ মাইক্রোবাসের মাধ্যমে হাফ ডে এবং ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হবে।’

পর্যটন বাস দুটি চট্টগ্রাম শহরের টাইগারপাস থেকে যাত্রা শুরু করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে। পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে। সার্ভিসটি প্রতি শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, বেলা ৩টা ও বিকাল ৪টায় টাইগারপাস থেকে যাত্রা শুরু করবে।

এ ছাড়া প্রতি শনিবার চারটি ট্রিপ যথাক্রমে সকাল সাড়ে ৯টা, সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা ও বিকাল ৪টা এবং রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুটি ট্রিপ যথাক্রমে বেলা ৩টা ও বিকাল ৪টায় চট্টগ্রামের টাইগারপাস থেকে পতেঙ্গার উদ্দেশ্য যাত্রা শুরু করবে। শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা, প্রতি শনিবার চারটি ট্রিপ যথাক্রমে দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে একই রুটে ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com