মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, শুক্রবার (৮ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোলায়মান কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

স্বজনরা জানান, রাতে সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। সে সময় কেউ বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে।

পরিদর্শক আতাউর রহমান জানান, জমি ব্যবসায়ী সোলায়মান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com