বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নেত্রকোনার বারহাট্রায় লাঠির আঘাতে প্রাণ হারালেন বৃদ্ধার

ময়মন‌সিংহ প্র‌তি‌নি‌ধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২২৪ বার পঠিত

নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীদের লাঠির আঘাতে জহুরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নারীর নিহতের অভিযোগ উঠেছে। জহুরা খাতুন উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত আবুল কাসেম এর স্ত্রী। বৃহস্পতিবার (৮জুন) বিকেলের দিকে তিনি মারা যান।

মৃত জহুরা খাতুনের ছেলে পারভেজের অভিযোগ, ১২ দিন আগে আমার ছেলেকে প্রতিবেশী রোকনের ছেলে মারধোর করে। বিষয়টি দেখে আমার আম্মা ঘটনাস্থলে গিয়ে তার নাতিকে রক্ষা করে বাড়ি নিয়ে আসার সময় তিনি নিজেই রোকনের লোকজনের আক্রমণের শিকার হন। পরে তাকে বারহাট্টা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নির্যাতনের কারণে আমার আম্মা আজ মারা গেছেন।

চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান চৌধুরী বলেন, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই বাড়ির নারী-পুরুষ মারামারি করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়। এদিকে ওই মারামারির ঘটনায় আহত অন্যদের মধ্যে জহুরা খাতুনকে বারহাট্টা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থতালাভের আগেই হাসপাতাল ত্যাগ করেন।

থানার ওসি খোকন কুমার সাহা বলেন, জহুরা খাতুনের মারা যাওয়ার বিষয়টি শোনা গেছে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের পর আসল রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com