বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ডি‌বি পু‌লিশ প‌রিচয়ে ডাকা‌তির ঘটনায় জ‌ড়িত ৪ ডাকাত গ্রেফতার

এমইএস/ আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৮৫ বার পঠিত
‌গ্রেফতার ডাকাত দ‌লের ৪ সদস‌্য

কু‌মিল্লা জেলার বি‌ভিন্ন স্থা‌নে ডিবি পুলিশ পরিচ‌য়ে তিনটি পৃথক ঘটনায় তিন ভিক‌টিম থে‌কে সাড়ে ২২ লাখ টাকা হা‌তি‌য়ে নেয়া ডাকাত দ‌লের ৪ সদস‌্যকে গ্রেফতার ক‌রে কু‌মিল্লা জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের সদস‌্যরা। বুধবার ভোরে ঢাকা,সাভার, গাজীপুরসহ একা‌ধিক স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার ক‌রা হয়। আজ বুধবার ২৩ সে‌প্টেম্বর দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পি‌পিএম বি‌পিএম বার পুলিশ সুপার কার্যল‌য়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

‌প্রেস ব্রিফিং কর‌ছেন পু‌লিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বি‌পিএম পি‌পিএম বার

তি‌নি আ‌রোও জানান, ডাকাত দ‌লের এক‌টি চক্র বিভিন্ন সময়ে কুমিল্লা জেলার মুরাদনগর,দাউদকান্দি গৌরীপুর ও সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার এলাকায় ‌ভিক‌টিম‌দের কাছ থে‌কে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জি‌ম্মি ক‌রে তিন‌ ব‌্যক্তি থে‌কে মোট সাড়ে ২২ লাখ টাক ডাকা‌তি করে নিয়ে যায়। এ বিষ‌য়ে পু‌লিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পি‌পিএম বি‌পিএম বার উপ‌রোক্ত ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেফতার করতে গো‌য়েন্দা পু‌লি‌শের এলআই‌সি টিম‌কে নি‌র্দেশ প্রদান ক‌রে। দা‌য়িত্ব পে‌য়ে কু‌মিল্লা ডি‌বি পু‌লি‌শের এলআই‌সি টি‌মের ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক ইক‌তিয়ার উ‌দ্দি‌নের নেতৃ‌ত্বে এসআই প‌রিমল চন্দ্র দাস, এসআই নজরুল ইসলাম, এসআই আ‌নোয়ার হো‌সেন, এএসআই আ‌রিফুল এএসআই অসীম রায়,সঙ্গীয় ফোর্স নি‌য়ে ঢাকা ,সাভার , গাজীপুরসহ একা‌ধিক স্থা‌নে দীর্ঘ অ‌ভিযান চা‌লি‌য়ে ৪ ডাকাত‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হয়। এ সময় ধৃত ডাকাতদ‌লের সদস‌্যদের কাছ থে‌কে এক‌টি খেলনা পিস্তল, এক‌টি ওয়া‌কিট‌কি, ডি‌বি কটি, নগদ দেড় লক্ষ টাকা, এক‌টি লা‌ঠি ও ডাকা‌তি কা‌জে ব‌্যবহৃত এক‌টি প্রাই‌ভেটকার উদ্ধার করা হয়।গ্রেফতার ডাকা‌ত দ‌লের সদস‌্যরা হল শেরপুর জেলার মোঃ সুমন মিয়া, জয়পুর হাটের মোঃ আপেল, যশোর জেলার মোঃ মনির ও ভোলার জেলার ড্রাইভার ইউছুফ। আটককৃত ডাকাত দ‌লের সদস‌্যদের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

 

ডাকা‌তির সময় ব‌্যবহৃত আলামত উদ্ধার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com