শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের জানাযা অনুষ্ঠিত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনের সামনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত পুলিশ সুপার, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান-এর জানাযা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন ২০২৩) সকাল সাড়ে এগারোটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে এ জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমের পরিবারের সদস্যগণ, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীরা অংশগ্রহণ করেন।

জানাযা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।বাংলাদেশ পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। এরপর একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) এবং বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।

উল্লেখ্য, জনাব নুরুল ইসলাম খান বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (৭ জুন ২০২৩) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি পাঁচ ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com