বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৮ জুন) নির্বাচনটির তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে সভা শেষে ইসি সচিব মো: জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জুলাই। আপিল করা যাবে ৭ থেকে ৯ জুলাই এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দের শেষ দিন ১৩ জুলাই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব সাংবাদিকদের আরো বলেন, চট্টগ্রাম-১০ ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে ক্লোজসার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা ব্যবহার করা হবে এবং ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতা ডা: আফছারুল আমীনের মৃত্যুতে ৪ জুন (গত রোববার) সংসদ সচিবালয় চট্টগ্রাম-১০ আসন (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) ঘোষণা করে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com