মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মেরিন ড্রাইভেমেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২০৫ বার পঠিত

উখিয়ায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। বুধবার (০৭ জুন) বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন—উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রেদোয়ান (২১), হলদিয়াপালং ইউনিয়নের হিরা মিয়ার ছেলে আক্তার হোসেন (২০) এবং যশোরের বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. ইমারত হোসেন (৪০)। নিহত ইজিবাইকের যাত্রী ইমারত হোসেন উখিয়ার ইনানীর পালংকি রেস্তোরাঁর কর্মকর্তা ছিলেন। অপর দুই মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থী। আহত ইজিবাইকের চালক জয়নাল আবেদীন (৩২) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে শফিরবিল এলাকায় টেকনাফ থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যায় আহত রেদোয়ান ও আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাদের মৃত্যু হয়।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com