মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টারকে মেয়র তাপসের আইনি নোটিশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

মানহানির অভিযোগ এনে ডেইলি স্টারের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশারকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৭ জুন) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, গত ৫ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, ডেইলি স্টার পত্রিকা ও অনলাইনে ভার্সনে কলাম প্রকাশিত হয়। কলামে মেয়র ফজলে নূর তাপস সম্পর্কে আপত্তিকর কথা বলা হয়েছে। এমনকি কলামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সম্পর্কেও জঘন্য মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে মেয়র তাপস আমাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সে জন্য ডেইলি স্টারকে আমরা নোটিশ পাঠিয়েছি।

ব্যারিস্টার মেজবাহুর বলেন, নোটিশে আমরা দুটি জিনিস চেয়েছি—অনলাইন ভার্সনে থাকা লেখা অপসারণ করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিতে হবে এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নোটিশে সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা কোনও পদক্ষেপ না নিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com