মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শরীয়তপু‌রে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৬২ বার পঠিত

শরীয়তপুরে ডামুড্যায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে দুই লাখ করে টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবার পাবে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ স্বপন কুমার সরকার বুধবার দুপুরে এই রায় দেন।

আদালত এ ঘটনায় বাবু চৌকিদার নামে (২২) নামে একজনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। হত্যায় সহযোগিতার জন্য জুয়েল খান (১৯), তানভীর হোসেন (২২), ফারুক সরদার (২৩) নামে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ্যডভোকেট ফিরোজ আহমেদ জানান, ভুক্তভোগী মেয়েটির সঙ্গে আসামি বাবুর প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর পরিবার বিষয়টি জেনে গেলে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে বাবু খেপে গিয়ে তিন বন্ধুকে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের পরিকল্পনা করে। গত ২১ অক্টোবর ২০২০ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু ভুক্তভোগীকে ফোন করে দেখা করতে বলে। এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্ক হয়। এ সময় বাবুর তিন সহযোগী বন্ধু ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী তাদের বাধা দেয় এবং চিৎকার করে। এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাবু। পরে ঘটনার পরের দিন পৌর এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বাদী ভুক্তভোগীর বাবা বলেন, ‘আজ আমি সঠিক বিচার পেয়েছি। আমার মতন যেন আর কোনও বাপের কোল খালি না হয়। এখন আমার একটাই দাবি, উচ্চ আদালতে যেন আসামিরা খালাস না পায়। দ্রুত যেন ফাঁসির আদেশ কার্যকর হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com