মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে: ডিএমপি কমিশনার

নাগ‌রিক খবর ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২২১ বার পঠিত

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে। সত্যের সন্ধানে কাজ করে। সাংবাদিক ভাইয়েরা পুলিশকে অনেক ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

আজ (বুধবার) দুপুরে এটিএন নিউজের ১৩ বছর পূর্তিতে ডিএমপি পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

এটিএন নিউজ এর ১৩ বছর পূর্তি উপলক্ষে এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যানসহ সকল কলা-কুশলিকে ঢাকা মেট্রোপলটন পুলিশের পক্ষ হতে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের জন্য ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পুলিশের সাথে সাংবাদিক ভাই-বোনেরাও ২৪ ঘন্টা কাজ করে থাকে। উভয়ে পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এটিএন নিউজ সেই প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে প্রচার করে যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এটিএন নিউজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। পুলিশের তরফ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা ব্যক্ত করেন তিনি।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com