মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কুমিল্লায় সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে ৬ কোটি টাকার মানহানি মামলা

নাগ‌রিক খবর ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

কুমিল্লায় একটি পত্রিকার সম্পাদকসহ ৩ জন সাংবাদিক ও একজন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে ৬ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়। এতে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, পত্রিকাটির চান্দিনা প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ এবং চান্দিনার মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মুছা মজুমদারকে আসামী করা হয়।

বুধবার (৭ জুন) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ওই মামলাটি দায়ের করেন চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কুমিল্লা কে নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৩ জুন (শনিবার) চান্দিনা উপজেলা আওয়ামী লীগ এর কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মজুমদারসহ নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা তুলে ধরে সংবাদ পরিবেশন করে দৈনিক আমাদের কুমিল্লা সহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা। ওই সংবাদের প্রেক্ষিতেই মামলাটি দায়ের করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী ওই কৃষকলীগ নেতা।

মামলার এজাহারে জানা যায়, গত ০৪ জুন (রবিবার) এর দৈনিক আমাদের কুমিল্লায় ‘এমপি প্রাণ গোপালের বিরুদ্ধে ইউপি নির্বাচনে নৌকার বিরোধীতা ও টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের মাধ্যমে এমপি’র ৫ কোটি টাকা এবং বাদীর ১ কোটি টাকা মান হানি হয়েছে।

উল্লেখ্য, ৩ জুন (শনিবার) চান্দিনা উপজেলা আওয়ামী লীগ এর কর্মী সমাবেশে মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মুছা মজুমদার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ইউপি নির্বাচনে নৌকা বিরোধী অবস্থান এবং প্রশাসনের নাম দিয়ে এমপি’র এপিএস সমীর এর মাধ্যমে ১৬ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক সহ অন্য নেতাকর্মীরাও এমপি’র বিরুদ্ধে ইউপি নির্বাচনে নৌকার বিরোধীতা করার অভিযোগ তুলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com