মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা দাউদকান্দিতে হিটস্ট্রোকে এক স্কুল ছাত্রীর মৃত্যু

নাগ‌রিক খবর ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে উম্মে হাবিবা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র দাবদাহে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে তার।

মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাবিবা আক্তার তিতাস উপজেলার চান্দ-নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, হাবিবা ক্লাসে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা অফিস রুমে নিয়ে আসে। পরে দুইজন শিক্ষক দিয়ে দ্রুত তাকে স্থানীয় দাউদকান্দি উপজেলার (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাবিবাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। ঢাকায় যাওয়া পথে তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, হাবিবা নামে এক স্কুল ছাত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত গরমে নাকি ফুড পয়জনিং অসুস্থ হয়েছে, সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। এখানে আনার পর মুখ দিয়ে লালা ও ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পাঠানো হলে পথেই মৃত্যু হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতাল থেকে বিষয়টি শোনার পর বিদ্যালয়ে আমার অফিসার পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান জানান, শিক্ষার্থীর মৃত্যু খবরটি শুনেছি। এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com