বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সোনারগাঁওয়ে বাসে নগদ টাকা লুট করার সময় চিহ্নিত পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

তানজিম হোসেন মোল্লা
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৩২ বার পঠিত

তানজিম হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর থেকে মো. সেন্টু মিয়া নামের এক চিহ্নিত পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ী এলাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নগদ টাকা লুট করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সেন্টু মিয়া সোনারগাঁওয়ের সোনাখালি এলাকার রফিকুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে লুট করা ৫ হাজার ৫শ টাকা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম জানান, সেন্টু দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি করে আসছিল। তার প্রধান টার্গেট ছিলো উত্তরবঙ্গের যানবাহনগুলো থেকে নগদ টাকা লুট করা। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ওসি (টিআই) মো. ইব্রাহিম আরো জানান, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ সার্কেল) মহাসড়ক থেকে চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছেন। সে লক্ষে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মহাসড়কের চাঁদাবাজদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। গণপরিবহন থেকে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত সেন্টুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১২টি ছিনতাই ডাকাতির মামলা রয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, চাঁদাবাজ ও ডাকাত সেন্টুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com