রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬৭ে‌ বার পঠিত

কোতয়ালীতে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ওমর ফারুক ও শরিফ মাহমুদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নগদ ১ লক্ষ ৭১ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ মে বাবুবাজারের হায়বৎ নগর লেনের একটি বাসায় দস্যুতার ঘটনা ঘটে। মামলার বাদীর বাসায় ২ জন ব্যক্তি মুখে কাপড়ের রুমাল বেঁধে, মাথায় ক্যাপ পরিহিত অবস্থায় প্রবেশ করে। বাদীর স্ত্রীকে জখম করে বাসায় রক্ষিত ১০ লক্ষ ৫ হাজার টাকা, স্বর্ণের গহনা এবং ১টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, মামলা রুজুর পর কোতয়ালী থানা পুলিশ তদন্ত শুরু করে। মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের ৫০ থেকে ৬০ টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের চিহিৃত করা হয়। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গতকাল কুমিল্লা জেলার মেঘনা থানার হরিপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com