বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বুঝতে পারছি এখন ন্যাটোতে যোগদান ‘অসম্ভব’: জেলেনস্কি

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২০৪ বার পঠিত

যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের পক্ষে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর সদস্য হওয়া ‘অসম্ভব’। বিষয়টি বোঝেন বলে শুক্রবার (২ জুন) মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, জোটটিতে যোগ দেওয়া নিরাপত্তার জন্য এখনও সবচেয়ে ভালো নিশ্চিয়তা।

তিনি বলেন, ‘কিন্তু আমরা কোনও ন্যাটো দেশকে যুদ্ধে টেনে আনবো না। এ কারণেই আমরা বুঝি যে যুদ্ধচলাকালীন অবস্থায় ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব না। এমন নয় যে আমরা চাই না, তবে এখন এটি অসম্ভব।’

ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনার বিরোধিতা করে আসছে রাশিয়া। দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার প্রতি পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে দেখে আসছে ক্রেমলিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের একটি কারণ হিসেবে এটিকে উল্লেখ করে আসছে মস্কো। এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সংঘাতে পরিণত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনকে সদস্য করতে জোটের সব সদস্যের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন জোটটির মহাপরিচালক জেন্স স্টোলটেনবার্গ।

নরওয়ের রাজধানী অসলোয় জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানেই স্টোলটেনবার্গ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণে ভেটো দেওয়ার অধিকার নেই মস্কোর।’

গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com