মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোবাই‌লে ম্যাজিস্ট্রেটকে গুলি করে হত্যার হুমকি

‌বি‌শেষ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৫২ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) সকালে তার মুঠোফোনে একটি নম্বর থেকে দুই দফা ফোন করে গুলি ও জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ সময় প্রতীক দত্ত অফিসের কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকার শাহবাগ থানায় জিডি করেছেন এই ম্যাজিস্ট্রেট।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘সকাল ৮টা ৪৬ মিনিটে শাহবাগ থানাধীন জগন্নাথ হলের গেটের সামনে অবস্থানকালে আমার ব্যক্তিগত নম্বরে একটি নম্বর থেকে কল করা হয়। কল রিসিভের পর কোনও পরিচয় না দিয়ে গালিগালাজ শুরু করা হয়। এরপর আমাকে যেখানে পাবে গুলি করে ও জবাই করে হত্যার হুমকি দেয়। এরপর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালিগালাজ করা হয়। এ অবস্থায় ফোন কেটে দিই। এর দুই মিনিট পর ৮টা ৪৮ মিনিটে ভিন্ন আরেকটি ফোন নম্বর থেকে কল করে এক ব্যক্তি আবারও গালিগালাজ শুরু করে। আমি কোনও কথা না বলায় ১৯ সেকেন্ড পর অপর প্রান্ত থেকে কলটি কেটে দেওয়া হয়।’

সম্প্রতি ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান ও বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারসহ বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন প্রতীক দত্ত। সবশেষ গত মঙ্গলবার চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসের সামনে জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণাধীন ইসলামী সমাজকল্যাণ পরিষদের দখলে থাকা সম্পত্তি উদ্ধার করে সরকারি খাতে আনেন। তবে কোন ঘটনার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রতীক দত্তকে হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com