বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়নামতি হাইওয়ে পুলিশের সাহ‌সিকতা: ছিনতাইকারীর কবল থেকে টাইলস বোঝাই পিকআপ উদ্ধার গ্রেফতার ১ জন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৯ বার পঠিত

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দূরদর্শীতায় ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে টাইলস বোঝাই একটি পিকআপসহ চালক নজরুল ইসলাম ও হেলপার । এঘটনায় রিপন নামের এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে জেলার সদর দক্ষিন উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় ১ টি টাইলসের পিকআপ যান্ত্রিক সমস্যার কারণে বিকল হয়ে পড়ে। এ সুযোগে তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দা, রামদা নিয়ে চালকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও টাইলস ছিনিয়ে নেওয়ার জন্য ড্রাইভার ও হেলপারকে আক্রমণ করে । বিষয়টি মহাসড়কে টইলরত ময়নামতি হাইওয়ে থানা পুলিশের নজরে পড়লে তারা ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় । পুলিশের হাতে আটক ছিনতাইকারীর নাম রিপন (২৯)। সে সদর দক্ষিণ উপজেলার দাফারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন জানান, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে পিকআপের মালিক নজরুল ইসলাম। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে সদর দক্ষিন থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com