মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যাত্রাবাড়ীতে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের নাম মো: আব্দুল আলিম ও মো: নাছির উদ্দিন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে জানান, রোববার বিকেলে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মোহাম্মদপুর জোনাল টিম।

তিনি জানান, তাদেরকে গ্রেফতারের পর আটককৃত পিকআপটি তল্লাশী করে গাড়ির পিছনের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি করা চেম্বারে লুকানো অবস্থায় উল্লেখিত গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা।

গোয়েন্দা এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে ঢাকায় এনে বিক্রি করতো। ঘটনার দিন তারা পিকআপে করে গাঁজা নিয়ে বিক্রির জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিলো।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com