মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কুরআনের হাফেজের মৃত্যু

এম এ হাই,সা‌থিঁয়া, পাবনা:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৩ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় গাছ থেকে আম পারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে জিলহক ওরফ আমােদ আলী মন্ডল(১৫) নামে এক কুরআনের হাফেজের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামের লােকমান আলী মন্ডলের ছেলে এবং ওই গ্রামের বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ঘটনাটি ঘটেছে রোববার (২৮ মে) সকাল এগারােটার দিকে ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন জিলহক মাদরাসায় ফজরের নামাজ পড়ার পর হুজুরের নিকট থেকে কাছি নিয়ে বাড়িতে আসে ধান কাটার জন্য। ধান কেটে এসে ওই দিন সকাল এগারােটার দিকে বাড়ির পাশে আমগাছের আম পাড়তে উঠে। আমগাছের পাশ দিয়ে বিদ্যুতের তার টানানাে ছিল। অসাবধানতাবশতঃ হাত থাকা বাঁশের লাঠি বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে যায়।স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লাক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রউফ জানান, ‘জিলহক আমার মাদরাসার মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com