মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৩১ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা প্রশাসনের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

আজ (২৮ মে) রবিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালে এশীয় শান্তি সম্মেলনের এক অনা ড়ম্বর অনুষ্ঠানে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিক ভাবে “জুলিও কুরি” শান্তি পদক পরিয়ে দেন। পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আ’লীগের সভা পতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আলোসভায় উপজেলার কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আদম দীঘি উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় একটি মনোঙ্গ সাংস্কৃতিক পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com