বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপু‌রের নগর মাতা জা‌য়েদা খাতুন

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘গাজীপুরে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে। নেত্রীর দোয়ায় জিতেছি আমরা।’

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ অডিটোরিয়ামে জায়েদা খাতুনকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। এরপর কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।

আমার মা ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্যক্তির বিরুদ্ধে জিতেছেন উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, আজমত উল্লা খান আমার বড় ভাই। তিনিসহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, মা বলেছেন সবাইকে নিয়ে কাজ করবেন।

প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, উনি চারাগাছ হিসেবে আমাকে এখানে দিয়েছিলেন জানিয়ে জাহাঙ্গীর আরও বলেন, নেত্রীর দোয়ায় আমরা জিতেছি। আমার মাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এখানকার নাগরিকরা নিজেরা বাড়ি থেকে গিয়ে আমার মায়ের মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আগেই বলেছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কখনও যাই নাই, যাবো না। নৌকার বিরুদ্ধে যাই নাই, যাবো না৷ নেত্রী আমার শ্রদ্ধার জায়গা। কেউ আঘাত করবেন না। আমরা সবাই মিলে পরিকল্পিত নগর গড়তে চাই।

এর আগে ফল ঘোষণার শুরু থেকে কেন্দ্রে অবস্থান করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে কেন্দ্রে আসেননি নৌকার প্রার্থী আজমত উল্লা খান। বৃহস্পতিবার সকাল ৮টায় ৫৯টি ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিকাল ৪টায় শেষ হয় ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com