মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার অধিনস্ত এক নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বশিপুর হবির মোড় এলাকার নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কে গতকাল রাতে যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান পরিচালনা করে কষ্টিপাথরের মূর্তিসহ একরামুল নামের একজনকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গ্রেফতারকৃত একরামুল হক (৫৫) নওগাঁ জেলার পোরশা উপজেলার কালি নগর গ্রামের মিলু মিয়ার ছেলে। আসামির বিরুদ্ধে থানার মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গতকাল বুধ বার রাতে শহরের হবির মোড় এলাকায় নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান পরিচালনার দায়িত্ব পালন কালে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়া গামী বিআরটিসি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় একজন যাত্রীকে সন্দেহ হয়। তৎক্ষনাৎ আমি তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে রাধা অবয়বের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধারসহ তাকে আটক করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতকাল রাতে সান্তাহার থেকে কষ্টিপাথরের মূর্তি সহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com