বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ওমরা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২২৫ বার পঠিত

আগামী মাসের শেষ দিকে পবিত্র হজ পালন করবেন মুসল্লিরা। তারই প্রস্তুতির অংশ হিসেবে ৪ জুনের পর নতুন করে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, হজের আগে নতুন করে আবেদনের সুযোগ পাবেন না কেউ। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গাল্ফ নিউজ।

হজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় পাড়ি জমাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজযাত্রীদের স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। এ অবস্থায় সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, হজের আগে নতুন করে ওমরার অনুমতি দেওয়া হচ্ছে না।

যাদের কাছে ওমরা’র অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ আগামী ১৮ জুনের মধ্যে মক্কা নগরী ত্যাগ করতে হবে। এর আগে সৌদির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদফতর জানিয়েছিল, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশের অনুমতি দেবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com