বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ইউএনও’র বদলির খবরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারক‌লি‌পি দি‌লেন মু‌ক্তি‌যোদ্ধারা

আবদুল্লাহ আল মামুন/বু‌ড়িচং
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার বদলির আবেদন প্রত্যাহার চেয়ে স্মারকলিপি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (২৩ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। এ সময় উপজেলার অর্ধশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, ইউএনও সোহেল রানা ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে যোগদানের পর উপজেলার চেহারা পাল্টে গেছে। সিদলাইতে ১০০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ ও দ্বন্দ্ব নিরসন করেছেন। দুই পক্ষের মধ্যে করে দিয়েছেন শান্তি চুক্তি। এখন আর সংঘর্ষ ও খুন হয় না। জেলার শীর্ষ মাদক জোন ছিল ব্রাহ্মণপাড়া। তার তৎপরতায় মাদকের ভয়াবহতা কমে গেছে। মাত্র ১৭ মাস কর্মসময়ে ইউএনও উপজেলার স্কুল কলেজে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছেন। এই মানুষটা যদি এখন চলে যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত হবো। আমরা চাই আরও কিছু দিন তিনি আমাদের মাঝে থাকুক।

বীর মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া বলেন, তাকে কেন এত তাড়াতাড়ি বদলি করলো বুঝি না। আজ তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করছে বলেই বদলি করা হচ্ছে। এটা অন্যায়। আমরা প্রয়োজনে বিভাগীয় কমিশনারের কাছে যাবো। আমরা এই বদলির আদেশ প্রত্যাহার চাই।

সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা উসমান গনি বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন ইউএনও সোহেল রানা সেভাবেই আমাদের উপজেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার এত সুন্দর কর্মপরিকল্পনা বাস্তবায়নের আগেই বদলির আদেশটা আমাদের মন ভেঙে দিয়েছে।

এদিকে স্মারকলিপি গ্রহণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, সোহেল রানা ইউএনও হিসেবে বেশ ভালো করেছে। তার অনেক সুনাম আছে। বদলি যেন প্রত্যাহার করা হয় সে জন্য ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি প্রদান করেছেন। আমরা বিষয়টি বিভাগীয় কমিশনার স্যারকে জানাবো। কারণ বদলি বিভাগীয় অফিস থেকে হয়। বি‌ট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com