মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে গাঁজাসহ আটক ৪

আশ্রাফ উ‌দ্দিন/কুমিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর পৃথক দু‌টি অ‌ভিযা‌নে ২৭ কে‌জি গাঁজাসহ ৪ জন‌কে গ্রেফতার ক‌রা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২২ মে ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ
মডেল থানাধীন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫ কে‌জি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা কোতয়ালী মডেল থানার দিশাবন্দ গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে মোঃ মেহেদী হাসান অনিক নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার চরকিশোরগঞ্জ গ্রামের মৃত ইয়াকিন আলী গাজী এর ছেলে এবাইদুল্লাহ গাজী কোতয়ালী মডেল থানার দিশাবন্দ গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে মোঃ রিয়াদ হোসেন (২৪)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি- ২ এর একটি আভিযানিক দল গত ২২ মে রাতে কুমিল্লা সদর দক্ষিণ
মডেল থানাধীন রামধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার সূর্যনগর গ্রামের মোহন মিয়া এর ছেলে মোঃ খোরশেদ আলম (৩২)।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com