বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অসহায় পরিবারের মাঝে ঢেউটিন দিয়ে মানবতার দৃষ্টান্ত দেখা‌লেন ইউপি চেয়ারম্যান জনি

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ৭ নং রামগোপালপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের হতদরিদ্র বাসিন্দা সন্টু রবিদাস। পেশায় তিনি একজন দিনমজুর। কখনও ইটভাটা কখনও কৃষি কাজ কখনও বাসস্টেন্ড বাজারে মৌসুমি ফলমুলও বিক্রি করতে দেখা যায় তাকে । আগে তিনি রিক্সা চালিয়েও জীবিকা নির্বাহ করতেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ শারিরীক অসুস্থতার কারনে তিনি সে পেশা ছেড়ে দেন । স্থায়ী কোন কাজ না থাকায় কোন রকমে চলে সংসার । এভাবেই কেটে গেল সংসার জীবনের ৪০ টি বছর আজও তিনি কোন সন্তানের মুখ দেখতে পাননি।

তার স্ত্রী পারুল রাণী জানান,আমরা দু`জনই শারিরীক ভাবে অসুস্থ। বছরের অধিকাংশ সময় চিকিৎসার সম্মুখীন হতে হয় । জটিল কঠিন সমস্যা জানতে পেরেও অর্থভাবে চিকিৎসা করা সম্ভব হয়নি। পরিনামে আজ নিঃ সন্তান হয়ে বেঁচে আছি। একজন নারীর জীবনে এর বড় কষ্ট কিইবা আছে। একটি বসত ঘর আজ সপ্তাহ খানেক আগে ঝড়ে ভেঙে পড়েছে । অনেক চেষ্টা করেও সেটি পুনমেরামত করতে পারছিনা বিধায় পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তাদের।

ঘরটি ভেঙে যাওয়ার পর থেকে তারা অনেক মানুষের কাছে সাহায্যের জন্য দারস্থ হয়েছেন। অবশেষে তাঁদের এই দূরাবস্থার খরব শুনে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি ২ বান্ডেল নতুন ঢেউটিন ( যাহার বাজার মূল্য ১২ হাজার টাকা প্রায় ) দিয়ে আর্ত মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

সন্টু রবিদাস বলেন, এ টিনগুলো পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। পুরো ঘরটি পুন মেরামত করতে যে, টাকার দরকার তা কোন ভাবেই তার পক্ষে যোগার করা সম্ভব না। তাই খুব দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোন হৃদয়বান ও দানশীল ব্যক্তির সহযোগিতা পেলে তিনি ঘরটি পুন মেরামত করে আবারো ঘরে ফিরে যাবেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com