মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৫ ছিনতাইকারী গ্রেফতার

মিজানুর রহমান/কু‌মিল্লা উত্তর:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত

কুমিল্লায় জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এক‌টি টিম বিশেষ অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। । এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি একটি দেশে তৈরি অস্ত্র পাইপগান জব্দ করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

আটক ৫ ছিনতাইকারী হলেন -কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধশরী গ্রামের হরিপদ চন্দ্র বিশ্বাসের পুত্র অপু চন্দ্র বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩২), নগরীর গোবিন্দপুর এলাকার ভাড়াটিয়া মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শাহ আলম (২৮), নগরীর ঠাকুরপাড়া এলাকার ভাড়াটিয়া মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র রমজান আলী (২২), কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোপাবাড়ি এলাকার সুজন মিয়ার পুত্র রোজাল ইসলাম ফয়সাল (২১) এবং দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার শফিক মিয়ার পুত্র মহাম্মদ আবিদ (২১)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পাইপ গান, একটি ডিজিটাল সনি ক্যামেরা, লেন্স, ফ্লাসলাইট, তিনটি হাত ঘড়ি, মানিব্যাগ, প্রদীপ কুমার সরকার নামীয় একটি জাতীয় পরিচয় পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম ডেবিট কার্ড ও নগদ ৪৫০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, গত ২০ মে বরিশাল জেলায় কর্মরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ইজিবাইকে করে যাওয়ার পথে সদর উপজেলার হৃদগড়া এলাকায় ৪/৫ জন দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২২ মে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সাথে সাথেই জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়। এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রাজেশ বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com