মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ওপর মহ‌লের নির্দেশে আমাকে মেয়র পদ থেকে বাদ দেওয়া হয়েছে

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

ওপরের নির্দেশে আমাকে মেয়র পদ থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

সোমবার (২২ মে) রাত ১০টায় মহানগরের হারিকেন এলাকার নিজ বাসভবন থেকে ফেসবুক লাইভে এসে এমন দাবি করেছেন বরখাস্ত হওয়া এই মেয়র।

ফেসবুক লাইভে জাহাঙ্গীর আলম বলেন, ‘৫৭টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। আপানারা জানেন আগামী ২৫ মে সিটি নির্বাচন। এই নির্বাচনে আমার মা জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে লড়ছেন। জন্মের পর থেকে আমি আওয়ামী লীগ পরিবারের সঙ্গে জড়িত। অত্যন্ত দুঃখের বিষয় আমাকে না বলে, কিছু জিজ্ঞেস না করে, গাজীপুরের কোনও মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ না দেওয়ার পরও জেলার বাইরের একজন মানুষ মিথ্যা তথ্য দিয়ে চিঠি দেওয়ার পর আমাকে মেয়র পদ থেকে বাদ দেওয়া হয়। যত কৌশল আছে সবগুলো অবলম্বন করা হয়। পরে আমি এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ওপরের নির্দেশে আমাকে বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, আমি বলেছিলাম আমার দোষ কী? মন্ত্রী বলেছেন, কোনও অপরাধ নেই, দোষও নেই। একটা ইশারায় বাদ দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সিটি মেয়রকে ঢাকার ইশারায় বা কোনও অদৃশ্য শক্তির কারণে যদি (মেয়রের পদ) মন্ত্রণালয় থেকে বাদ দেওয়া হয় তাহলে সিটির ১২ লাখ ভোটারের দাম কী? তাদের ভোটের মূল্যায়ন কীভাবে হবে?

আমাকে বাদ দেওয়ার পর সিটির উন্নয়নমূলক কর্মকাণ্ড থেমে গেছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, এ অবস্থায় মা প্রার্থী হয়ে আমার অসমাপ্ত কাজগুলো শেষ করতে গাজীপুরবাসীর পাশে দাঁড়িয়েছেন। শহরকে রক্ষার জন্য এবং সুন্দর সিটি গড়ার জন্য আপনারা আমার মা জায়েদা খাতুনের পাশে দাঁড়ান। ঘড়ি মার্কায় ভোট দিন। আমরা সবাই মিলে একটি সুন্দর শহর উপহার দেবো। যে শহরে সবধরনের মানুষ নিরাপদে থাকবে। সুত্র:বি‌ট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com