মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌সেনাপ্রধা‌নের সা‌থে বিরোধ নেই – ইমরান খান

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২২৫ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার সঙ্গে আমার কোনও বিরোধ নেই। কিন্তু মনে হচ্ছে আমাকে নিয়ে তার সমস্যা রয়েছে। রবিবার সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেছেন, সেনাপ্রধানকে শত্রুভাবাপন্ন করে তোলার মতো কিছু করিনি আমি। কিন্তু হয়তো আমার বিরুদ্ধে তার এমন কিছু রয়েছে যা আমি জানি না।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘তার (সেনাপ্রধান) সঙ্গে আমার কোনো সমস্যা নেই, তবে মনে হয় আমাকে নিয়ে তার কোনো সমস্যা আছে।

ইমরান খান বলেন, ‘আমি সেনাপ্রধানকে ক্ষেপিয়ে তোলার মতো কিছু করিনি, তবে আমাকে নিয়ে তার এমন কোনো সমস্যা আছে. যা আমি জানি না।’

এর আগে, জামিনে মুক্তি পাওয়ার পর ইমরান খান তাঁকে গ্রেফতার করার আদেশ দেয়ার জন্য সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছিলেন।

গত ৯ মে ইমরান খানকে গ্রেফতার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com