সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৮২ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আজ বেলা এগারো ঘটিকার সময় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ মে) শনিবার বেলা ১১ ঘটিকার সময় সান্তাহার আ’লীগের দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-ই-এলাহী কাজল, জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সহ-সভাপতি হুমায়ুন কবির বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, জাহিদ আহসান পিয়াল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, উপজেলা যুব লীগের সভাপতি শাহিনুর রহমান মন্টিসহ আরো অনেকে।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, সান্তাহার পৌর আ’লীগের নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সোহেল, উপ-দপ্তর সম্পাদক জামাদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আদমদীঘি উপজেলাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকার উন্নয়নকে আরো ত্বরান্বিত ও গতিশীল করতে আগামী জাতীয় নির্বাচনে একজন দলীয় সংসদ সদস্য প্রয়োজন। পৌর আ’লীগের নবগঠিত কমিটিকে সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি। সভা শেষে তিনি সান্তাহার পৌর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com