বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭০ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি তার লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com