বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপির গণসংযোগে জনতার ঢল

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৯ মে) দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনের লক্ষে বিরামহীন গণসংযোগ অব্যহত রাখছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড্ নিলুফার আনজুম পপি। এ উপলক্ষে তিনি বিকেল ৪ টায় অচিন্তপুর ইউনিয়নের ড. এমআর, করিম হাইস্কুল মাঠে ফুটবল খেলা উদ্বোধনসহ খেলোয়াড় ও দর্শকের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।

পরে ইউনিয়নের ১ ওয়ার্ড খালিজুরি মধ্যপাড়ায় সাবেক মেম্বার বাহার উদ্দিনের বাড়িতে ও ৫ নং ওয়ার্ড আগপাড়া ডাঃ আজাহারের বাড়িতে উঠান বৈঠক করেন। উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ছোটনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও গৌরীপুর থেকে নৌকা প্রতিকের এমপি মনোনয়ন প্রত্যাশী এড্ নিলুফার আনজুম পপি।

এতে,আরো বক্তব্য রাখেন উপজেলা তাতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল ইসলাম মাষ্টার, বোকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ, ইউপি সদস্য আঃ রহমান, ওয়ার্ল্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, সাধারন সম্পাদক আব্দুল হেলিম।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রুবেল,৩ নং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান রিয়াদ,কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম। তার উঠান বৈঠ‌কে হাজার হাজার জনতার উপ‌স্থি‌তি দেখার মত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com