বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ময়মনসিংহের হালুয়াঘাটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে হালুয়াঘাট পৌর শহরের খাদ্য গুদাম চত্বওে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলাল উদ্দিন, হালুয়াঘাট খাদ্য গুদাম কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত, নাগলা খাদ্য গুদাম কর্মকর্তা দীপায়ন দত্ত মজুমদার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম ইরান তালুকদার।

খাদ্য গুদাম কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত বলেন, চলতি মৌসুমে ৩০ টাকা কেজিতে ১ হাজার ৮৫৭ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজিতে ৪ হাজার ১০৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com