মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়ার সান্তাহারে দুইজন চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২১২ বার পঠিত

বগুড়া আদমদীঘির সান্তাহার পৌরশহরে পৃথক দুটি অভিযান চালিয়ে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বুধবার (১৮ মে) বিকেলে সান্তাহার পৌর শহরের কলসা সোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলম এবং একই দিন রাতে চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ রহিমা বেগম শুটকি নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কোঁচকুড়ি পাড়া মহল্লার জফির কাজির ছেলে জাহাঙ্গীর (৪০) ও সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম শুটকি (৪৬)

এবিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরে পৃথক দুটি অভিযানে এক নারীসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com