মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নেত্রকোনায় হাঁস চুরির মামলায় সাবেক ইউপি সদস্য আটক

ময়মন‌সিংহ প্রতি‌নি‌ধি::
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২১৭ বার পঠিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় খামার থেকে হাঁস চুরির অভিযোগে অলি বিশ্বাস (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার বেতাটী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর ছেলে খোরশেদ মিয়া দীর্ঘদিন ধরে গ্রামে কৃষি কাজের পাশাপাশি হাঁস পালন করছিলেন। শনিবার রাতে ওই খামার থেকে প্রায় ৭৫০টি হাঁস চুরি হয়ে যায়। এ ঘটনায় খোরশেদ আলম বারহাট্টা থানায় অভিযোগ করেন।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, হাঁস চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com