মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি সালেহ আহমদ সোহেলের ২৪ তম মৃত্যুবার্ষিকী

ময়মন‌সিংহ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

আজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সালেহ আহম সোহে
লের ২৪ তম মৃত্যু বার্ষিকী আজ।

১৯৯৯ সালের ১৭ মে ছাত্রশিবিরের একদল ক্যাডার মিছিল নিয়ে স্টেশন রোডে যাওয়ার পথে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ছাত্রলীগ কর্মীদের ওপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ কলেজের ছাত্র সংসদের ভিপি চরপুম্বাইল গ্রামের সালেহ আহম্মেদ সোহেলসহ ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী।

পরে গুলিবিদ্ধ সোহেলকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের পর নিহত সোহেলের বড় ভাই শাকিল আহম্মেদ রাসেল বাদী হয়ে শিবিরের ১২ জন ক্যাডারকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে।

মামলার বাদী সোহেলের ভাই শাকিল আহম্মেদ রাসেল জানান, পুলিশ চার্জশিট দাখিল করলে ২০০৩ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মামলার ৩ আসামির নাম বাদ দেওয়া হয়। ওই তিন আসামির নাম বাদ দেওয়ায় তিনি উচ্চ আদালতে আপিল করেন বাদ দেওয়া নাম অন্তর্ভুক্তির জন্য। উক্ত বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com