মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে সহায়তা করুন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২১৯ বার পঠিত

ছবির এই ব্যক্তি শিশু অপহরণ মামলার একজন সন্দেহভাজন আসামী। অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করার জন্য সকলের সহায়তা চে‌য়ে‌ছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গত ২৬ এপ্রিল দুপুর ১২:৩০টায় মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসার সামনের রাস্তায় মহল্লার অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি ৩ বছর বয়সী শিশু মোঃ সিদ্দিককে চকলেট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে।

এ ঘটনায় শিশুটির পিতা মো. দেলোয়ার হোসেনের অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় গত ২৯ এপ্রিল মামলা রুজু হয়। মামলা তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ এপ্রিল দুপুর ১২:৩০টায় এক ব্যক্তি শিশু সিদ্দিককে কোলে করে নিয়ে যাচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শিশুটি উদ্ধারের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তির কেউ সন্ধান পেয়ে থাকলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮৫৮), মামলার তদন্তকারী কর্মকর্তা (০১৭৩-৫১৭৫৪০৮) ও মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৮৬৫) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সুত্র:ডিএম‌পি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com