শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২২ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। আজ (১৭ মে) বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের ক‌রে আদালতে প্রেরণ করে‌ছে পু‌লিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া কাহালু উপজেলার দুর্গাপুর গ্রামের মকসেদ আলীর ছেলে খোকন (২৯) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সদর এলাকার বাসিন্দা আশরাফ আলীর ছেলে আসমান বাবু (৪০)

আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলম বলেন, চলতি মাসের ১৪ তারিখ দুপুরে উপজেলার কুন্দগ্রাম তহশীল অফিসের সামনে থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় অজ্ঞাত নামে একটি চুরির এজাহার দায়ের করেন মোটরসাইকেলটির সত্ত্বাধিকারী আব্দুল গফুর। এ ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গতকাল মঙ্গলবার বিকেলে কাহালু দুর্গাপুর থেকে খোকন নামের চোর চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করে। পরে খোকনের দেওয়া তথ্য অনুযায়ী এই চুরির সঙ্গে জড়িত থাকা চোর চক্রের আরেক সদস্য আসমান বাবুকে রাতে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের তথ্য অনুসারে জয়পুরহাট জেলার পাঁচ বিবি থেকে চুরি যাওয়া বাজাজ ১৫০সিসি পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় আসামিদ্বয়ের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি চুরি মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com