মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপুর সি‌টি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২৯ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৩২ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় মহানগর বিএনপির ২৯ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) এসব নেতাকর্মীকে দলের পক্ষ থেকে আলাদা করে বহিষ্কারের চিঠি পাঠানো হয়।

তারা হলেন- মহানগরের ২৮নং ওয়ার্ডের আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, ২৬নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, ১৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন মুসা চৌধুরী, ৩৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহম্মেদ, ১৭নং ওয়ার্ডের শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল সরকার, ৪০নং ওয়ার্ডের সদস্য সচিব নজরুল ইসলাম বিকি, ৪২নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন চেয়ারম্যান, ২৫নং ওয়ার্ডের সভাপতি মজিবর সরকার, ২৪নং ওয়ার্ডের সদস্য মাহবুবুর রশিদ খান শিপু এবং ২২নং ওয়ার্ডের সদস্য সবদের আহাম্মদসহ ২৯ জন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল-বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনও সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ নেতৃবৃন্দকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com