মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের গৌরীপুরে সরকারী ভাবে ধান চাউল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৪০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

জানাগেছে, ২০২২/২৩ অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় উপজেলায় ১৭ হাজার ৭শ ২৯ মেট্রিক টন চাল ও ১ হাজার ৬শ ৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৪ টাকা ও প্রতি কেজি ধান ৩০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। আগষ্ট মাস পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও (ভারপ্রাপ্ত) আফরোজা আফসানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফজ্জল হোসেন খান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিলন , রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com