মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে গাঁজাসহ আটক ২

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

কুমিল্লায় পৃথক দু‌টি অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

র‌্যাব সুত্র জানায়, সংবাদের ভিত্তিতে ১৫ মে রাত দেড়টায় চৌদ্দগ্রামের জামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে চৌদ্দগ্রামের কড়ইবন গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে মোঃ শাহ জালাল (২২)।

পৃথক আরেকটি অভিযানে ১৬ মে সকালে কুমিল্লার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। সে বারপাড়া এলাকার মৃত. অহিদ মিয়ার ছেলে মোঃ শহীদউল্লাহ (৪৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে মোঃ শাহ জালাল (২২) এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় এবং মোঃ শহীদউল্লাহ (৪৮) এর রিরুদ্ধে একই জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com