মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের গফরগাঁওয়ে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে প্রাণগেল শিশুর

‌দি‌লিপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২১৪ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা বাড়ি থেকে আনা লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে প্রাণ গেল ছোট্ট এক শিশুর । ঘটনাটি ঘটে শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে।

নিহত জুনায়েদ (০১)। সে ওই গ্রামের আশরাফুল আলমের ছেলে।

এর আগে ৯ মে মঙ্গলবার নান্দাইল চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের নানার বাড়িতে লিচু খাওয়ার সময় নুসরাত নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।

নুসরাত ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের কালান্দর গ্রামের মো. বাদল মিয়ার মেয়ে।

শিশু জুনায়েদের পরিবারের লোকজন জানান, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু নিজে নিজে বাকল পরিস্কার করে খাচ্ছিল জুনায়েদ। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়।

পরে তাকে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতল সূত্রে জানা যায়, হাসপাতালে নেয়ার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ২ ওয়ার্ডের সদস্য (মেম্বার) ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। শোনার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার চেষ্টা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com