বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আদমদীঘি থানার ওসি পেলেন সম্মাননা স্মারক

আবু বকর সি‌দ্দিক বক্কর:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২১০ বার পঠিত

বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় আইন-শৃঙ্খলা রক্ষা ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করায় দ্বিতীয় স্থান অর্জন করে সম্মাননা স্মারক পেলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।

তিনি বগুড়া জেলার বারোটি থানার মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের সম্মাননা স্মারক পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা পু‌লিশ লাইন্স মিলনায়তনে মাসিক অপরাধ সভায় পু‌লিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পি‌পিএম তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করেন।

সম্মাননা স্মারক প্রদান করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার, পিপিএম, (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুর রশিদ, (ট্রাফিক) হেলেনা আকতার, সদর সার্কেল শরাফত ইসলামসহ বগুড়া জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারক অর্জন বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, জেলা পুলিশের মাসিক সভায় সাফল্য অর্জন করা যে কোনো থানার অফিসার ইনচার্জের জন্য অবশ্যই আনন্দ ও গর্বের বিষয়। এজন্য আমি বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয় জনাব সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম, পিপিএম স্যারের প্রতি আমার বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এমন সাফল্যের জন্য আমার থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com