রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সদর দক্ষিণে পেট্রোল পাম্পে কর্মচারীর হাতে কর্মচারী খুন

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পেট্রোল পাম্পের কর্মচারী রাব্বি অপর কর্মচারী মারুফ (১৮)‌কে ছু‌রিকাঘাতে হত্যা ক‌রে।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে বেলতলী কৃষ্ণপুরস্থ অধ্যক্ষ কবির আহম্মেদের মালিকানাধীন এস.কে পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে।

ঘাতক রাব্বি একই উপজেলার বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। ঘটনার পর পরই ঘাতক রাব্বি পা‌লি‌য়ে যায়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com