বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাপান থেকে এক জাহাজে মোংলায় এলো ৭০৩টি গাড়ি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২০৬ বার পঠিত

৭০৩টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে জাপান থেকে মোংলা বন্দরে এলো ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (০৪ মে) সকালে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজটি। জাহাজ থেকে গাড়িগুলো রাতেই খালাস করা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতার প্রভাব পড়েছিল বাংলাদেশেও। এ অবস্থায় গাড়ি আমদানি কমে যাওয়ায় এক বছরে ৪০০ কোটি টাকা রাজস্ব হারায় মোংলা কাস্টমস কর্তৃপক্ষ। নতুন করে গাড়ি আমদানি বাড়ায় এ বছর রাজস্ব বাড়বে।

এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘চলতি মাসের ১৯ ও ২১ মে দুই বিদেশি জাহাজ আরও গাড়ি নিয়ে মোংলায় আসবে। এপ্রিল মাসে বন্দরে এসেছিল ৫০০টি গাড়ি। আজ ৭০৩টি গাড়ি নিয়ে জাপান থেকে মোংলায় এসেছে একটি জাহাজ। গাড়িগুলো রাতেই জাহাজ থেকে খালাস করা হবে।

ওয়াহিদুজ্জামান আরও বলেন, ‘আজ যে গাড়িগুলো এসেছে, সেগুলোর মধ্যে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।’

অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল উল্লেখ করে ওয়াহিদুজ্জামান বলেন, ‘এখন সংকট কেটে গেছে। এ জন্য গাড়ি আমদানি বেড়েছে।

গাড়ি আমদানি কমে যাওয়ায় রাজস্ব কমেছে জানিয়ে এই ব্যবসায়ী বলেন, ‘দুই বন্দরে বছরে চার-পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব দিতাম আমরা। সেখানে গাড়ি আমদানি করতে না পারায় এই খাতে ৫০ শতাংশ রাজস্ব কম পেয়েছে কাস্টমস।’

গাড়ি আমদানি থেকে কাস্টমস বছরে সর্বোচ্চ রাজস্ব পায় বলে জানালেন মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com